ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ: একই পরিবারের দুজন গুরুতর আহত, শিশুর অবস্থা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:০৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০২:০৮:৫৯ পূর্বাহ্ন
কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ: একই পরিবারের দুজন গুরুতর আহত, শিশুর অবস্থা আশঙ্কাজনক কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ: একই পরিবারের দুজন গুরুতর আহত, শিশুর অবস্থা আশঙ্কাজনক (ছবি-হৃদয় পারভেজ)
রাজশাহী মহানগরীতে ট্রাকের সঙ্গে কমিউটার ট্রেনের সংঘর্ষে একই পরিবারের দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবোঝাই একটি ট্রাক উঁচু রাস্তার কারণে রেলক্রসিংয়ে উঠে আটকে যায়। এ সময় রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্রসিংম্যান ট্রেন থামাতে লাল পতাকা প্রদর্শন করলেও ট্রেনটি গতি না কমিয়ে সামনে এগিয়ে যায় এবং ট্রাকটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি প্রায় ৩০ মিটার দূরে ছিটকে গিয়ে রেললাইনের পাশের একটি বাড়ির ওপর পড়ে। এতে বাড়িটির একাংশ ধসে যায়। ঘরের ভেতরে থাকা একই পরিবারের সদস্য সানু আর (৫৫) ও দুই বছরের শিশু আলি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিশুটির অবস্থা সংকটাপন্ন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট রেলক্রসিংটির অবকাঠামোগত দুর্বলতা ও রাস্তার উচ্চতার পার্থক্যের কারণে ভারী যানবাহন চলাচলে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ক্রসিংয়ে আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার