ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ ছবি: সংগৃহীত
গাজা উপত্যকার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার দুটি পুলিশ পোস্টে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এই ড্রোন হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)ভোরের মধ্যে এসব হামলা চালানো হয়।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা বিভাগের তথ্য মতে, আল-মাওয়াসির আল-মাসলাখ মোড়ে একটি পুলিশ চেকপোস্টে হামলার পর চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রের দাবি, হামলাটি এমন এক এলাকায় হয়েছে যা ইসরায়েলি বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণের বাইরে।

অন্যদিকে, গাজার কেন্দ্রীয় অংশে বুরেইজ শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি পুলিশ পোস্টে একই ধরনের ড্রোন হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে জানান, গাজাজুড়ে অব্যাহত বোমাবর্ষণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞার প্রতীক। তিনি অভিযোগ করেন, ঘোষিত ‘যুদ্ধবিরতি’ কার্যত প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে এবং বাস্তবে যুদ্ধ থামানোর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রকাশিত সংবাদের তথ্য মতে, এটি ছিল একটি রক্তাক্ত রাত। ইসরায়েলি বাহিনী একাধিক প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে পূর্বাঞ্চলে কাছাকাছি স্থাপিত পুলিশ চেকপোস্টগুলোতে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ইসরায়েল গাজায় ন্যূনতম প্রশাসনিক সেবা পুনর্গঠনের দায়িত্ব নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে। ফলে পুলিশসহ বেসামরিক সেবাগুলোর পুনরুদ্ধার বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে গাজা ক্রসিংস অ্যান্ড বর্ডারস অথরিটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাফাহ ক্রসিং দিয়ে ৫০ জন ফিলিস্তিনি মিশরে প্রবেশ করেছেন, যার মধ্যে ১৩ জন রোগী ও ৩৭ জন তাদের সঙ্গী। একই দিনে ৪১ জন গাজায় ফিরে এসেছেন। বহু মানুষ জরুরি চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে চান, তবে ইসরায়েলের কড়াকড়ির কারণে যাতায়াত সীমিত রয়েছে।

সংস্থাটি আরও জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ২৮৬টি ট্রাক গাজায় প্রবেশ করেছে—এর মধ্যে ১৭৪টি বাণিজ্যিক পণ্য ও ১১২টি ত্রাণবাহী ট্রাক। তবে মানবিক সংস্থাগুলোর মতে, গাজার জনগণের চাহিদা পূরণে প্রতিদিন অন্তত ৬০০টি ত্রাণ ট্রাক প্রয়োজন। চলমান অবরোধ ও হামলার কারণে রমজান মাসেও খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহে সংকট অব্যাহত রয়েছে।

এদিকে ইসরায়েল ৩৭টি ত্রাণ সংস্থাকে আগামী ১ মার্চের মধ্যে তাদের ফিলিস্তিনি কর্মীদের ব্যক্তিগত তথ্য হস্তান্তরের নির্দেশ দিয়েছে, অন্যথায় কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাগুলো বলছে, এ ধরনের তথ্য প্রদান কর্মীদের ঝুঁকিতে ফেলতে পারে এবং মানবিক কার্যক্রমের নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে।

ডক্টরস উইদাউট বর্ডারস, অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও কেয়ার ইন্টারন্যাশনালসহ ১৭টি আন্তর্জাতিক এনজিও ইসরায়েলের সুপ্রিম কোর্টে এ নির্দেশনার বিরুদ্ধে আবেদন করেছে। অক্সফাম সতর্ক করে বলেছে, গাজা ও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে গেলে এর প্রভাব পুরো মানবিক ব্যবস্থার ওপর তাৎক্ষণিকভাবে পড়বে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত