ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার স্ত্রীকে পেটানোর অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:২২:৫৮ অপরাহ্ন
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার স্ত্রীকে পেটানোর অভিযোগ সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার স্ত্রীকে পেটানোর অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিরান আলী পৈত্রিক সূত্রে পাওয়া ১ একর জমি দীর্ঘ ধরে ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার ওই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যায় স্থানীয় প্রভাবশালী রবিউল ও তার লোকজন।

এসময় জিরান আলীর স্ত্রী মমতাজ বেগম হালচাষে বাধা দেয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি বাঁধে। এক পর্যায়ে রবিউল ইসলাম ও তার লোকজন তাকে মাটিতে ফেলে দিয়ে পিটিয়ে আহত করে চলে যান। পরে তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত নারীর স্বামী জিরান আলী অভিযোগ করে বলেন, ‘বাপ-দাদার পৈত্রিক জমি দীর্ঘ ধরে ভোগদখল করে আসছি। বৃহস্পতিবার বিকালে স্থানীয় রবিউল ইসলাম, আব্দুল মজিদ,নুর ইসলাম ও আলী মিয়া আমার ওই জমিতে হালচাষ করতে যায়। এতে আমার স্ত্রী বাধা দিলে তাকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে’। এ ঘটনার বিচার দাবি জানান তিনি।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া কালের কণ্ঠকে জানান, মারধরের ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪