ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ , ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাট বালুর ঘাটে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল জব্দ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কাঁচা মরিচের রসগোল্লা গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার স্ত্রীকে পেটানোর অভিযোগ জেন জির স্টাইলে তামান্নার ফাইন জুয়েলারি অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শানাকা এমন কম্পন জীবনে দেখিনি, বললেন সাতক্ষীরার বাসিন্দারা জামার ভিতর থেকে কেক বের করে অতিথিদের খাইয়েও দিলেন উরফি চাঁদাবাজিকাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেপ্তার ক্লাব মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাটোরের পূর্ব ঢাকোপাড়া গ্রামে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই প্রথম দর্শনেই প্রভাব বিস্তার করতে কী কী করতে পারেন পুরুষেরা প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৭ ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২ টাক থেকে চিরতরে মুক্তি দিতে পারে ‘এলইডি থেরাপি’! জরুরি কথা বলতে ভুলে যান? মনে করাবে হোয়াট্‌সঅ্যাপ

অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:১৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:১৯:২৫ অপরাহ্ন
অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাত ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রিজের নিচে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- অপূর্ব (২৪), আক্তার হোসেন (৩৭), হাবিব মিয়া (৩০) ও আউয়াল (৩৫)।

তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় আরো ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান।
 
পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে বালুর মাঠে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় চারজনকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের হেফাজত থেকে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাইনিজ কুড়াল, ২৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা সাবল, ২১ ইঞ্চি লম্বা সাদা রঙের এসএস পাইপ এবং ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করা হয়। জব্দ করা আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। পলাতকদের শনাক্তে অভিযান চলছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
চারঘাট বালুর ঘাটে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল জব্দ

চারঘাট বালুর ঘাটে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল জব্দ