ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

এমন কম্পন জীবনে দেখিনি, বললেন সাতক্ষীরার বাসিন্দারা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:১৫:৫৫ অপরাহ্ন
এমন কম্পন জীবনে দেখিনি, বললেন সাতক্ষীরার বাসিন্দারা এমন কম্পন জীবনে দেখিনি, বললেন সাতক্ষীরার বাসিন্দারা
দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা হওয়ায় ওই এলাকার মানুষ তীব্র কম্পন অনুভব করেছেন। গত কয়েকদশকের মধ্যে এমন ভূমিকম্প অনুভূত হয়নি বলে জানিয়েছেন সাতক্ষীরা বাসিন্দারা। 

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতাক্ষীরার একাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জুমার দিন হওয়ায় অধিকাংশ মানুষ মসজিদে অবস্থান করছিলেন। হঠাৎ তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে সবাই দৌড়ে মসজিদ বাইরে চলে যায়। গত কয়েক দশকের মধ্যে এমন ভূমিকম্প হয়নি বলে জানিয়েছে সাতক্ষীরার প্রবীণ মানুষেরা।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম বলেন, আমার জীবনে এমন কম্পন অনুভব কখনো হয়নি। একে বুক কাঁপছিলো কিন্তু একটা জিনিস দেখেও অবাক হয়েছি। যারা পাঁচ অক্ত নামাজ পড়ে এবং যারা মানুষ এর ঝামেলার বিচার করে তার আগে বাইরে চলে গেছে।

সাতক্ষীরার আব্দুল হামিদ বলেন, আমি মসজিদে ছিলাম। ভূমিকম্পে মসজিদ কেঁপে ওঠে। এসময় আমরা দৌড়ে মসজিদের বাইরে যায়। এমন কম্পন প্রথম অনুভূত হওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা আমাদের বাড়ির দিকে কোনো ক্ষতি হয়েছি কিনা এখনো জানতে পারিনি।

এদিকে যশোরেও তীব্র কম্পন অনুভূতির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, ‘জুম্মার নামাজ চলাকালীন হঠাৎ পুরো শহর কেঁপে ওঠে। মসজিদসহ বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। নামাজের কাতারেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আমার ৭০ বছরের জীবনে এমন ঝাঁকুনি আগে অনুভব করিনি।’

ইখতেখার মাহমুদ বাবু বলেন, ‘আমি মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলাম। হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে নেমে যাই।’

নূর ইসলাম বলেন, ‘এর আগে কখনো এমন ভয়াবহ ঝাঁকুনি অনুভব করিনি। মনে হচ্ছিল ভবনটি এখনই ধসে পড়বে। কম্পন শুরু হতেই মানুষ আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে খোলা জায়গায় চলে আসেন।’

প্রসঙ্গত, আজ (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় দেখানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর