ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ক্লাব মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:০৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:০৮:১৮ অপরাহ্ন
ক্লাব মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি: সংগৃহীত
বুটজোড়া তুলে রাখার আগেই এবার ক্লাবের মালিক বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিনে নিয়েছেন স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা। যে ক্লাবের মূল মালিক সৌদি বিনিয়োগ গ্রুপ 'এসএমই'।

২০২৪ সালের ডিসেম্বরে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউরোপের একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র ১৪ মাসের মাথায় সত্যি হলো সেই স্বপ্ন। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার সহ-মালিক এখন সিআরসেভেন। কিনেছেন ক্লাবটির ২৫ শতাংশ শেয়ার।

ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, মাঠের বাইরে ফুটবলের প্রতি কোনো না কোনোভাবে অবদান রাখা আমার দীর্ঘ দিনের স্বপ্ন। আলমেরিয়া স্পেনের এমন একটি ক্লাব, যার উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। ক্লাবটিকে শীর্ষ পর্যায়ে নিতে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত আমি।

অপরদিকে, আলমেরিয়ার সভাপতি আল খোয়েরেজমি বলেন, ফুটবল মাঠের সেরা হিসেবে বিবেচনা করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্প্যানিশ লিগ সম্পর্কে খুব ভালো জ্ঞান রয়েছে তার। ক্লাবটির দল ও যুব একাডেমি নিয়ে আমাদের যে পরিকল্পনা, তার সম্ভাবনা তিনি বুঝতে পেরেছেন।

উল্লেখ্য, ব্যবসায়ী রোনালদোর যাত্রা শুরু সেই ২০১৬ সালে। হোটেল চালু করেন নিজ জন্মস্থান মাদেইরাতে। এরপর তিনি বিনিয়োগ করেন খাবার পানি, সুগন্ধি, আন্ডার গার্মেন্টস, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক, জিম ও ফুটওয়ার খাতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি