ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

নাটোরের পূর্ব ঢাকোপাড়া গ্রামে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:০৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:০৬:০৫ অপরাহ্ন
নাটোরের পূর্ব ঢাকোপাড়া গ্রামে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই নাটোরের পূর্ব ঢাকোপাড়া গ্রামে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকান্ডে এক কৃষকের গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশুসহ বাড়ির ৭টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডালসড়ক-সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেওয়াসহ সবাই সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। 

কিন্তু তার আগেই তিনটি গরু, ৭টি ছাগল, নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, খাটসহ সাতটি টিনশেড ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট