ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৭

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:০০:২৪ অপরাহ্ন
প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৭ ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। 

এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন। তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, পুলিশ লাইন্স থেকে আজকে প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে। একটি অটো রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় সাত পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে গুরতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২