ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত ইরানকে বাদ দিতে পাতানো ম্যাচের অভিযোগ, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ

ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:৫৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:৫৮:১২ অপরাহ্ন
ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২ ছবি: সংগৃহীত
ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি আলোচনা সভা চলাকালে দু‘পক্ষের কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে চেষ্টা চালায়। এ সময় সংঘর্ষে জড়িতরা পুলিশের ওপর চড়াও হয়। 

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু জানান, রাশেদ খানের নেতৃত্বে পার্টি অফিসে আমাদের আলোচনা সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম তার সমর্থকদের নিয়ে অফিসের বাইরে অবস্থান নেন। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, থানায় একটি প্রেস ব্রিফিং চলছিল। এ সময় বিএনপির পার্টি অফিসে দু‘পক্ষের সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশসহ ১২জন আহত হন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল

রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল