ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:৪৬:১৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম
গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহরে অন্ধ ও গুরুতর অসুস্থ বাংলাদেশি (পুলিশের মতে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী হিসেবে) নুরুল আমিন শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ না করেই বর্ডার প্যাট্রোল কর্মকর্তারা তাকে একটি সড়কের মোড়ে রেখে যাওয়ার পাঁচ দিন পর তার মৃত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

গত বছরের ফেব্রুয়ারিতে শাহ আলমের গ্রেপ্তারের ঘটনা যা ইনভেস্টিগেটিভ পোস্টে প্রকাশিত হয়েছিল প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে পুলিশের আচরণের পরিচিত এক চিত্র তুলে ধরে, বিশেষ করে বর্ণগত সংখ্যালঘু প্রতিবন্ধীদের ক্ষেত্রে। পুলিশের সহিংস গ্রেপ্তার, যেখানে তার লাঠিকে অস্ত্র হিসেবে দেখা হয়েছিল এবং পরবর্তীতে বর্ডার প্যাট্রোল কর্মকর্তাদের আচরণ যেখানে তার অন্ধত্ব, ইংরেজি না জানা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি এসব ঘটনার ধারাবাহিকতা শেষ পর্যন্ত তার মৃত্যুর দিকে নিয়ে যায়।

চলাফেরার জন্য একটি লাঠির প্রয়োজন হওয়ায় তিনি কাছের একটি দোকানে গিয়ে পর্দার রড কিনেছিলেন। আইনজীবী বেঞ্জামিন ম্যাকালুসোর ভাষ্য অনুযায়ী, ওই রড হাতে নিয়ে তিনি ব্ল্যাক রক এলাকায় হাঁটছিলেন। আবহাওয়া ঠান্ডা হয়ে এলে তিনি বাড়ি ফেরার চেষ্টা করেন কিন্তু বিভ্রান্ত হয়ে অপরিচিত এক ব্যক্তির বাড়িতে পৌঁছে যান।

ম্যাকালুসো জানান, এক নারী তার কুকুর বাইরে ছেড়ে দেওয়ার সময় শাহ আলম তার বারান্দায় উপস্থিত হন।

ম্যাকালুসো বলেন তিনি এমন জায়গা থেকে এসেছেন যেখানে মানুষ কুকুর পোষে না। কুকুরটি উত্তেজিত হয়ে পড়ে, তিনিও ভয় পেয়ে যান। তখন ওই নারী পুলিশে ফোন করে বলেন, তার ড্রাইভওয়েতে এক অজ্ঞাত কৃষ্ণাঙ্গ ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

বাফেলো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে পর্দার রড ফেলে দিতে নির্দেশ দেয়, কিন্তু শাহ আলম নির্দেশ বুঝতে পারেননি বা স্পষ্টভাবে দেখতে পাননি। বারবার নির্দেশ অমান্য করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা তাকে টেজার দিয়ে আঘাত করেন, মাটিতে ফেলে মারধর করেন বলে ম্যাকালুসো জানান।

চলতি মাসের শুরুতে একটি সমঝোতা চুক্তি গ্রহণের পর শাহ আলম মুক্তি পান। তার আইনজীবী ও সদ্য শহরে ফেরা পরিবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাকে খুঁজেছেন। ম্যাকালুসো বলেন, 'তিনি ফোন ব্যবহার করতে পারেন না, নিজের ঠিকানা বা ফোন নম্বর জানেন না, যোগাযোগ করতে পারেন না, দেখতে পান না তবুও তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল।

রবিবার বাফেলো পুলিশ একটি নিখোঁজ ডায়েরি করে, তবে পরদিন ভুলভাবে ধরে নেওয়া হয় যে তিনি আইসিই হেফাজতে আছেন এবং মামলাটি বন্ধ করে দেওয়া হয়।

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি টিম কেনেডি শাহ আলমের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউআইভিবি-এর বরাত দিয়ে তিনি বলেন, মি. আলম আজ জীবিত থেকে পরিবারের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু কয়েক দিনের আতঙ্ক ও অনিশ্চয়তার পর তার পরিবার এখন অকল্পনীয় শোকের মধ্যে রয়েছে। স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হতে হবে। জনগণ ও তার পরিবার অবিলম্বে উত্তর পাওয়ার অধিকার রাখে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড