ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

চেহারার গড়ন নিয়ে খোঁচা, ধৈর্য হারালেন শ্রাবন্তী!

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:৪৩:৩৭ অপরাহ্ন
চেহারার গড়ন নিয়ে খোঁচা, ধৈর্য হারালেন শ্রাবন্তী! শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
কলকাতা পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নায়িকার চেহারা নিয়ে প্রতিনিয়ত কুমন্তব্য, খারাপ কথা বলার অভিযোগ। ধৈর্যের বাঁধ ভেঙেছে নায়িকার। শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত অভিযোগ জানান নায়িকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা অভিযোগটি পেয়েছেন।

অভিনেত্রী শ্রাবন্তী এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে বললেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিই ‘সফ্‌ট টার্গেট’। কিন্তু, শুধু শিল্পী হিসাবে বলছি না। এক জন সাধারণ মানুষ হিসাবেই বলছি, এই ভাবে সমাজমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।”

‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজের শুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী। সেখানে ঠাকুরমা হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। নায়িকার দাবি, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। শ্রাবন্তী যোগ করেন, “ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেই ভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালবাসেন। আর এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।” সিরিজের শুটিং এখন শেষ। এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন নায়িকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি