ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

রক্ত আর জুতা দেখার পর মাটি চাপা অবস্থায় পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির মরদেহ

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১১:১৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১১:১৪:৩৭ অপরাহ্ন
রক্ত আর জুতা দেখার পর মাটি চাপা অবস্থায় পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির মরদেহ রক্ত আর জুতা দেখার পর মাটি চাপা অবস্থায় পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির মরদেহ
রংপুরের তারাগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর এক ব্যক্তির মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা তামাকক্ষেতে রক্তের দাগ ও একজোড়া জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাটি খুঁড়ে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতের নাম মঞ্জুরুল হোসেন (৪৫)। তিনি কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। পেশায় তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া মাজার সংলগ্ন এলাকায় ফাঁকা জমিতে মাটির নিচে পুতে রাখা অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কারে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মঞ্জুরুল হোসেন। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগের সৃষ্টি হয়। গতকাল বুধবার স্থানীয়দের মাধ্যমে তার পরিবার জানতে পারে পাশের ঝাকুয়াপারা এলাকায় তামাকক্ষেতে মানুষের রক্ত ও একজোড়া জুতা পাওয়া গেছে। লোকজন সেখানে এসে মঞ্জুরুল হোসেনের জুতা শনাক্ত করে পুলিশে খবর দেয় এবং লাশ খোঁজা শুরু করেন।
 
বৃহস্পতিবার সকালে মরদেহ খুঁজতে আরও ২৫ থেকে ৩০জন ঝাকুয়াপাড়ার মাঠে যান।
 
জানা যায়, মঞ্জুরুল হোসেনর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশপাশের শত শত উৎসক লোকজন সেখানে ভিড় করছে দেখতে। পুলিশ লাশ উত্তোলন করছে।
 
মরদেহ শনাক্তকারী মঞ্জুরুল হকের ভাতিজা আখতারুজ্জামান বলেন, তিন দিন ধরে চাচা নিখোঁজ। বুধবার সন্ধ্যা ঝাাকুয়াপাড়া তামাকক্ষেতে রক্ত আর জুতা পাওয়ার খবরে এলাকাবাসীসহ এসে খোঁজাখুঁজি করি। পুলিশকেও জানাই। আজ আবার ৫টি ভ্যানে করে আমাদের এলাকার লোকজন সকালে এই দোলায় আসি। দুপুরে দিকে একটি জমির মাটি খোঁড়া দেখতে পাই। সেখানে মাটি সরালে চাচার লাশ পাওয়া যায়। তার মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি।
 
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণার করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর