ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বাগমারায় দুটি পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় ১২ লাখ টাকার চাষকৃত মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:১৮:৪৯ অপরাহ্ন
বাগমারায় দুটি পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় ১২ লাখ টাকার চাষকৃত মাছ নিধন করেছে দুর্বৃত্তরা প্রতিকী ছবি
রাজশাহীর বাগমারায় পূর্ববিরোধের জেরে গোবিন্দপাড়া ইউনিয়নের (ইউপি) মামুদপুর গ্রামে দুটি পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় ১২ লাখ টাকার চাষকৃত মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, বিটিসিএল রাজশাহীর জুনিয়র এ্যাসিসট্যান্ট ম্যানেজার মামুদপুর গ্রামের বাসিন্দা আবুল ফজল মোহাম্মদ নুরুননবী করখন্ড মৌজায় গ্রাম সংলগ্ন একটি নিজের ও একটি লিজ নিয়ে দুটি পুকুরে মাছ চাষ করে আসছেন।

সম্প্রতি ওই দুটি পুকুরে মাছচাষ করা নিয়ে গ্রামের একটি পক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে ঈদের দিন ভোরে ওই দুটি পুকুরের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এতে ওই দুটি পুকুরের চাষকরা সব মাছ মরে যায়। এতে আবুল ফজলের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে এঘটনায় সাধারণের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছে, প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে এটা সাজানো ঘটনা হতে পারে। কারণ ১২ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করতে দীর্ঘ সময় প্রয়োজন। আবার যেখানে এতো বিপুল পরিমাণ টাকার মাছ রয়েছে সেখানে সার্বক্ষণিক পাহারাদার থাকার কথা। এছাড়াও কেউ শক্রতা করলে তো আগেই করতে পারতেন ঈদের দিন কেন ?

আবার অভিযোগে বলা হয়েছে, ঈদের দিন ভোরে পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। যদি তাই হয় তাহলেও তো ১২ লক্ষাধিক টাকার মাছ মারা যেতে দীর্ঘ সময় লাগার কথা। কিন্ত্ত ঈদের দিন ভোরে বিষ দিলো আর সকালেই ১২ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হলো সেটা তিনি কিভাবে নিশ্চিত হলেন। কারণ ১২ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি নির্ধারণ করতেও দীর্ঘ সময়ের প্রয়োজন ইত্যাদি হাজারো প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।

এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ  কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার