ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিয়ের আগেই গর্ভবতী জানালেন দ্বিতীয় সংসারের কথা, অমলা পল

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:৫৮:০৭ অপরাহ্ন
বিয়ের আগেই গর্ভবতী জানালেন দ্বিতীয় সংসারের কথা, অমলা পল বিয়ের আগেই গর্ভবতী জানালেন দ্বিতীয় সংসারের কথা, অমলা পল
বিয়ের আগেই গর্ভধারণ-বিনোদন জগতে যা একসময় তীব্র বিতর্কের জন্ম দিত, এখন তা অনেকটাই স্বাভাবিক। সেই প্রেক্ষাপটে নিজের দ্বিতীয় বিয়ে ও গর্ভধারণ নিয়ে খোলাখুলি কথা বলে নতুন করে আলোচনায় দক্ষিণী অভিনেত্রী অমলা পল। তিনি জানিয়েছেন, বর্তমান স্বামী জগৎ দেশাই-এর সঙ্গে ডেটিং শুরুর এক মাসের মধ্যেই তিনি গর্ভবতী হন, এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন।

মালয়ালম ভাষায় দেওয়া এক সাক্ষাৎকারে অমলা বলেন, প্রথমে বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। তাঁরা লিভ-ইন সম্পর্কে থাকার এবং ভবিষ্যতে সন্তান দত্তক নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে গর্ভধারণের খবর জানার পরই আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন।

অমলার কথায়, প্রকৃতি আমাকে একটি আনন্দদায়ক চমক দিয়েছে। ডেটিং শুরু করার প্রথম মাসের মধ্যেই আমি গর্ভবতী হয়ে পড়ি। তারপরই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।

২০২৩ সালের নভেম্বরে কেরালার কোচিতে ঘরোয়া অনুষ্ঠানে জগৎ দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমলা। এর আগে ২০১৪ সালে পরিচালক এ এল বিজয়-কে বিয়ে করেছিলেন তিনি। তবে মতপার্থক্যের জেরে ২০১৬ সালে আলাদা হয়ে যান এবং ২০১৭ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়।

২০০৯ সালে মালয়ালম ছবি নীলথামরা দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অমলা। তামিল সিনেমায় শুরুটা খুব একটা সফল না হলেও ২০১০ সালে প্রভু সলোমন পরিচালিত ময়না তাঁকে পরিচিতি এনে দেয়।

পরবর্তীতে তিনি থেইভাথিরুমগাল, ভেট্টাই, থালাইভা এবং ভেলাইল্লা পাত্তাধারী-সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্র জগতে নিজের অবস্থান পোক্ত করেন।

অমলা জানান, জীবনের এক স্থবির সময়ে এক জ্যোতিষী তাঁকে বলেছিলেন ৩২ বছর বয়সে তাঁর বিয়ে হবে। তখন তাঁর জীবনে কোনও প্রেমিকই ছিল না। কয়েকদিন পর গোয়ায় ঘটনাচক্রে জগৎ দেশাইয়ের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় প্রেমে গড়ায় এবং পরে দাম্পত্যে।

অভিনেত্রীর ভাষায়, যখন আমি ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ছিলাম, তখনই গর্ভধারণ আমাকে স্পষ্ট পথ দেখায়। আমার ভিতরে বেড়ে ওঠা ছোট্ট জীবন আমাকে আরও ভাল মানুষ করে তুলেছে।

বিনোদন দুনিয়ায় ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা বক্তব্য নতুন নয়, নেহা ধুপিয়া ও আলিয়া ভাট, এর মতো অভিনেত্রীরাও বিয়ের আগে গর্ভধারণের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতে অমলা পলের এমন অকপট স্বীকারোক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে সুখী সংসার করছেন অমলা পল। ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর এই সাহসী ও খোলামেলা অবস্থান ভক্তমহলে প্রশংসিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি