ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

চারঘাট-বাঘায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্সে জোর দিয়েছেন এমপি আবু সাইদ চাঁদ

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৪৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:৪৮:০৩ অপরাহ্ন
চারঘাট-বাঘায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্সে জোর দিয়েছেন এমপি আবু সাইদ চাঁদ চারঘাট-বাঘায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্সে জোর দিয়েছেন এমপি আবু সাইদ চাঁদ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবাগত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, তার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ কোনোভাবেই tolerated হবে না। তিনি এই অপরাধগুলো চিহ্নিত করে দ্রুত কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেছেন, যদি আমার দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ এসব কথা বলেন।

তিনি বলেন, শপথগ্রহণের পর থেকে আমি কঠোরভাবে বলছি, চারঘাট-বাঘায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন সৎ, সুন্দর ও ন্যায়পরায়ণভাবে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদকমুক্ত উপজেলা গড়ার কোন দোষ নেই; তবে ভেতরে ভ‚ত থাকলে সেটা অসম্ভব।

এ সময় তিনি চুরি, ছিনতাইসহ সাধারণ অপরাধ প্রতিরোধে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে নির্দেশ দেন। সামনে ঈদ রয়েছে উল্লেখ করে এমপি বলেন, নন্দনগাছী থেকে কালুহাটি, কাকড়ামারী থেকে মীরগঞ্জ এবং সারদা থেকে খুদির বটতলা পর্যন্ত প্রতিদিন পুলিশি টহল জোরদার করতে হবে। আমি কোনো অবস্থাতেই চারঘাটে চুরির ঘটনা শুনতে চাই না তিনি যোগ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করীম মিজান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার