ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৬:১১ অপরাহ্ন
টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ ছবি: সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাসার টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী, তিনি চার সন্তানের জননী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের কলেজ পড়ুয়া মেয়ে নূর সুলতানা তানহা জানান, প্রতিদিনের মতো সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে ফিরে দেখি আমাদের দালানের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমার বাড়ির এক চাচাতো বোনের বাসায় দৌড়ে যাই। কিছুক্ষণের মধ্যে আবার ঘরের সামনে আসলে দেখি দরজা খোলা। এ সময় ঘরে ঢুকে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাদের সহায়তায় মাকে হাসপাতালে নিয়ে নিয়ে যাই।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নূরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকতেন টাকার জন্য। 

ঘটনার দিন সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসেন। তবে কোনো এনজিও বা তাদের নাম তিনি বলতে পারেননি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘সংবাদ পেয়ে মৃত নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। এই বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ