ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার ​ গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি: ড. ইউনূস

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:১৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:১৫:১০ অপরাহ্ন
হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি: ড. ইউনূস ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) ব্রিটিশ থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসে দেওয়া এক বক্তব্যে এ অভিযোগ জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনে আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি কথার বলার সুযোগ পেলাম, আমি শুধু বলেছিলাম, ‘আপনি যে তাকে (শেখ হাসিনা) আশ্রয় দিতে চান- এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার ওপর জোর-জবরদস্তি করতে পারি না; কিন্তু আমাদের অনুরোধ- তাকে চুপ থাকতে বলুন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন, বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত নয়। তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে।

আমার এ অনুরোধের জবাবে মোদি’র উত্তর ছিল- আমি কোট করছি, ‘এটা সামাজিক যোগাযোগমাধ্যম; আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না’- এরপর আপনি আর কী বলতে পারেন। এটা একটা বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না।

শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের সামনে টিকতে না পেরে গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী এবং সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউজে আছেন তিনি।

শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্ট আন্দোলন দমনের নামে ১ হাজার ৪ শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচারও শুরু হয়েছে।

চ্যাথাম হাউজে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলবও করা হয়েছে। তার এতে সাড়া দেওয়া উচিত। যদি তিনি সাড়া না দেন, তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব। গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইনানুগভাবে হবে।’

ইউনূস আরও বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ‘ভুয়া সংবাদ’। আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কিন্তু এ ব্যাপারটি বারবার ভেস্তে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে। অনেকে বলছেন যে ভারতের নীতি নির্ধারকদের নির্দেশেই এসব ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারটি বাংলাদেশকে খুবই নার্ভাস করে তুলছে। সূত্র : ফার্স্টপোস্ট, টাইমস অব ইন্ডিয়া       

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের