ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোন ধরনের ব্যায়াম করে এত ছিপছিপে চেহারা তৃপ্তির

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:২৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:২৯:৪৫ অপরাহ্ন
কোন ধরনের ব্যায়াম করে এত ছিপছিপে চেহারা তৃপ্তির ছবি: সংগৃহীত
বলিউডের নায়িকা। বাণিজ্যিক মূলধারার ছবির অভিনেত্রী। নিজেকে ছিপছিপে রাখতেই হবে। সে জন্যই কঠোর শরীরচর্চা করেন অভিনেত্রীরা। শরীরের কোথাও যেন বাড়তি মেদ না জমে। এই ভাবনা থেকেই ব্যায়ামের বিষয়ে সচেতন তাঁরা। কিন্তু এই ট্রেন্ডে গা ভাসাননি তৃপ্তি ডিমরী। অবশ্যই ছিপছিপে থাকার জন্য যাবতীয় নিয়ম মেনে চলেন তিনি। তবু চেষ্টা করেন, যাতে কোনও ভাবেই শরীরচর্চার রুটিন তাঁর কাছে ভয়াবহ না হয়ে ওঠে, তা যেন আনন্দের হয়।

প্রবল ঘাম ঝরানোর বিশ্বাসী, অথচ কঠিন ও কষ্টকর ব্যায়ামকে জীবন থেকে বাদই রাখতে চান ‘ও রোমিয়ো’ ছবির নায়িকা। এক কালে ‘ইনটেন্স ওয়ার্কআউট’ করতেন জিমে গিয়ে। কিন্তু তার পর খেয়াল করলেন, সকালে বিপুল কায়িক শ্রমের পর সেটে গিয়ে শক্তি থাকছে না গায়ে। ক্লান্তি জমছে মনে ও শরীরে। তার পর থেকেই ব্যায়ামের ধরন পাল্টে ফেলেন তৃপ্তি।

এখন জিমে গিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন তিনি। এতে ঘামও ঝরবে, এনার্জিও শেষ হবে না চট করে। পিলাটিজ়ের মতো ব্যায়াম রুটিনে অন্তর্ভুক্ত করেছেন এখন। দেশবিদেশে নায়িকাদের মধ্যে পিলাটিজ়ের প্রতি প্রীতি বেড়েছে গত কয়েক বছরে। সেনাবাহিনীর জন্য প্রথম এই বিশেষ শরীরচর্চা শুরু করেন জোসেফ পিলাটিজ়। পরবর্তী কালে সেই ব্যায়ামই নৃত্যশিল্পীদের ফিটনেসের কাজে লাগে। পেশির শক্তিবৃদ্ধি করার পাশাপাশি শরীরের নমনীয়তা, ভারসাম্য, অস্থিসন্ধির স্বাস্থ্য, সবের যত্ন নিতে পারে পিলাটিজ।

শরীরের শক্তি বাড়াতে হালকা কার্ডিয়ো করেন তৃপ্তি। এতে সারা শরীর সক্রিয় থাকে। ভারোত্তোলনে অতিরিক্ত ওজন ব্যবহার করেন না। ফলে চোট বা আঘাত লেগে যাওয়ার ঝুঁকি তৈরি হয় না। কড়া ডায়েট, শরীরচর্চার কঠোর রুটিন মেনেই ছিপছিপে থাকতে হয় তৃপ্তিকে। কিন্তু প্রতিটি ধাপে নিজের শরীরের ক্ষমতা বুঝে চলেন তিনি, যাতে শরীর ও মন আরাম পায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক