ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু

তানোরে ফের লোকসানের মুখে আলু চাষিরা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:২৪:৪৪ অপরাহ্ন
তানোরে ফের লোকসানের মুখে আলু চাষিরা ফাইল ফটো
রাজশাহীর তানোরে আগাম আলু চাষিরা ফের লোকসানের মুখে পড়েছেন। এবার আগাম জাতের আলুর ফলন তুলনামূলক ভালো। তবে দাম না থাকার সঙ্গে ঢলন প্রথায় আলু চাষিরা হতাশ। আলু বিক্রি করতে প্রতি মণে ৫ কেজি ঢলন (অতিঃ) আলু দিতে হচ্ছে।

সম্প্রতি, তানোর পৌরসভার গোকুল মোড়ে ট্রাকে আলু লোড করতে দেখা যায় শ্রমিকদের। পাশেই মলিন মুখে  বসে আছে আলু চাষি ফিরোজ। তিনি বলেন, আগাম জাতের আলু চাষ করে এবার খরচের অর্ধেক টাকাও তুলতে পারছেন না চাষিরা। গত মৌসুমে একইভাবে লোকসান গুনতে হয়েছে। এবার ঘুরে দাড়ানোর আশা নিয়ে বিলপাড়ের উঁচু জমিতে পুনরায় আগাম জাতের আলু চাষ করে ধরাশায়ী হয়েছেন। আলু চাষি ফিরোজ বলেন, তিনি এক বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। ফলন যা হয়েছে তুলনামূলক ভালো।

বিঘায় ফলন হয়েছে প্রায় ৫০ বস্তা (৭০ কেজি) করে। কিন্তু বাজারে নতুন আলুর দাম নাই। বিঘায় খরচ হয়েছে ৫০ হাজার টাকা। বিক্রি করা হয়েছে সাড়ে ৯ টাকা কেজি দরে। এক বস্তায় ৭০ কেজি আলু নিলেও ৬৫ কেজির দাম দেয়া হচ্ছে। সব মিলে ২৫ থেকে ২৮ হাজার টাকা আসছে। এতে বিঘায় ২২ থেকে ২৫ হাজার টাকা করে লোকসান হচ্ছে।

আলু চাষি রইচ উদ্দিন জানান,তিনি সাড়ে তিন বিঘা আলু উত্তোলন করে সাড়ে ৯ টাকা কেজি দরে বিক্রি করেছেন। অপর কৃষক জানান,তিনি আড়াই বিঘা জমির আলু সাড়ে ৯ টাকা কেজিতে বিক্রি করেছেন। তারা জানান বিঘায় ৫০ হাজার টাকা খরচ করে পাওয়া যাচ্ছে ২৬ থেকে ২৮ হাজার টাকা। বিঘায় ৩২ হাজার টাকা লোকসান হচ্ছে। বিঘায় ৩২ হাজার টাকা লোকসান হলে পথে বসা ছাড়া উপায় আছে। আবার ঢলন বাবদ ৫ কেজি করে বাড়তি দিতে হচ্ছে। ৭০ কেজির বস্তা লোড হলেও ৬৫ কেজির দাম পাচ্ছি। যে কারণে প্রতি বস্তায় ৪৭ টাকা ৫০ পয়সা করে পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে ঢলন বাবদ প্রতি বিঘায় ২৫০ কেজি করে বাড়তি আলু নিচ্ছে ব্যবসায়িরা। যার দাম লাগছে ২ হাজার ৩৭৫ টাকা। ৫ কেজি করে ঢলন না দিলে তারা আলু কিনছে না। ঢলন টাই নাকি তাদের লাভ। কারণ আলুর দাম নাই। আবার এখান থেকে আলু ট্রাকে করে খুলনায় নিয়ে গিয়ে বিক্রি করবেন। এখান থেকে খুলনা যাওয়া ও সেখানে গিয়ে অপেক্ষা করার পর আলু বিক্রি করে। এজন্য জমির কাঁচা আলু নাকি অনেক শুকিয়ে যায়।

তাদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত হন ব্যবসায়ী আইনুল, তিনি জানান, এসব আলু সব যাবে খুলনা। সেখানে গিয়ে খুববেশি হলে কেজিতে এক টাকা থেকে দু'টাকা বাড়তি দামে বিক্রি করা যাবে। ঢলনের নামে অতিরিক্ত ৫ কেজি করে আলু নেয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান, জমি থেকে একেবারেই কাঁচা আলু কিনা হচ্ছে। খুলনা মোকামে যেতেই অনেক ওজন কমে যায়। আবার কয়েকদিন বিক্রি করতে না পারলে বেশি পরিমান কমে। এ জন্য ঢলন নিতে হয়।

অপর ব্যবসায়ী মাসুদ বলেন,গত বছরের মতো এবছরেও আলুতে ধরাশায়ী চাষিরা। কারণ বিঘায় খরচ হয়েছে ৫০ হাজার টাকা আর বিক্রি করে পাচ্ছে ২৫ থেকে ২৮ হাজার টাকা। বিঘায় ২২ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।

মুনসুর নামের এক আলু চাষি জানান, রাব্বানী ২৫ কাঠা জমির আলু তুলে সাড়ে ৯ টাকা কেজি করে বিক্রি করেছেন। গতবার তিনি ৮ বিঘা জমিতে আলু চাষ করে ধরা খেয়ে এবার কমিয়ে ৪ বিঘা জমিতে আলু চাষ করেন।

চাষিরা জানান, পুরোদমে আলু তোলা শুরু হয়নি। যারা আগে আলু রোপন করেছিলেন তাদের আলু উঠতে শুরু করেছে।  অবশ্য এবার জমি লীজ ও বীজ আলু কম দামে পাওয়ার কারনে উৎপাদন খরচ কিছুটা কম হয়েছে। তবে সার কীটনাশকের অতিরিক্ত দামের কারনে অনেকটা বেড়েছে উৎপাদন খরচ।এদিকে কৃষকেরা জানান, আলুর বস্তা নিয়েও শুরু হয়েছে সিন্ডিকেট। আলুর দাম নেই,তবে আলুর বস্তার দাম গত বছরের চেয়ে ৩৫ টাকা বাড়তি নেয়া হচ্ছে। কৃষকদের দাবি গুদামঘরে লাখ লাখ বস্তা আছে যা তাদের ক্রয় মূল্য ৬৫ থেকে ৬৮ টাকা হলেও তা বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবারে উপজেলায় ১২ হাজার ১৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এখন পর্যন্ত ১৫০ হেক্টর জমির আলু তুলা হয়েছে। হেক্টর প্রতি ২৫ মেট্রিক টন করে ফলন হয়েছে।

দামের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমাদের কাজ হচ্ছে চাষাবাদে রোগ বালাই আছে কি না ও রোগ বালাই হলে দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দামের বিষয় কৃষি বিপণন বিভাগের কাজ।

এবিষয়ো কৃষি বিপণন রাজশাহী বিভাগের উপপরিচালক (উপসচিব) শাহানা আখতার জাহানের মোবাইলে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করার কারনে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭