ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বিয়ে সম্পন্ন বিজয়-রাশমিকার

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:১০:৫৭ অপরাহ্ন
বিয়ে সম্পন্ন বিজয়-রাশমিকার ছবি: সংগৃহীত
সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে সারলেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এ জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এ দুই তারকার বিয়ের মুহূর্তের ছবি। এছাড়া দুই তারকাই বিয়ের ফাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করেছেন বিয়ের বিশেষ মুহূর্তের ছবি। এরপরই ভালোবাসা ও শুভেচ্ছার বন্যার ভাসছেন নবদম্পতি।
 
ভারতের রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হয় বিয়ের পুরো আয়োজন। বিয়ের দিন রাশমিকা সেজেছেন লাল রঙের জমকালো শাড়িতে। ভারী মেকআপের সাথে ছিল ভারী সোনার গয়না। নায়িকার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে গালের একটি তিল বা কালো টিকা। কুনজর থেকে নিরাপদ থাকতে বিয়ের একটি রীতি অনুযায়ী এটি পরেছেন অভিনেত্রী।
 
অন্যদিকে, সাদা ধুতি ও লাল রঙের উত্তরীয় পরে বিয়ের মণ্ডপে আসেন বিজয়। নায়কের শরীরে ভারী গয়না সবার নজর কাড়ে। রাশমিকার মতো বিজয়ও বিয়ের রীতি মেনে গালে কালো টিকা লাগান।
 
বিয়ের একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে এর ক্যাপশনে নায়ক লেখেন, একদিন আমার ওকে খুব মনে পড়ছিল। এতোটাই মনে পড়ছিল যে বুঝেছিলাম, ও আশপাশে থাকলে খুব ভালো লাগে। ও পাশে বসে থাকলে আমার খাওয়াদাওয়ার পর্বও যেন আরও সুন্দর হয়ে ওঠে। ও আমার সঙ্গে জিমে থাকলে আমার কম কষ্ট হয় এবং আনন্দ বেশি হয়। আমি বুঝেছি, ওকে আমার দরকার। আমি যেখানেই থাকি পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই স্ত্রী হিসাবে পেয়েছি।

বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়েছে দুই রীতিতে। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল।
 
এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড