ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:০২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:০২:২১ অপরাহ্ন
ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের নেতৃবৃন্দ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সাক্ষাতে ফোরামের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, ব্যাংকিং সেবার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং খাত নোয়াখালী-৫ আসনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এমপির দিকনির্দেশনায় নোয়াখালী-৫ আসনে টেকসই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং আধুনিক, সেবামুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠবে।

সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যাংকার্স ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার হলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি স্থানীয় শিল্প ও উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের সভাপতি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো.আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, সহ-সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বসুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হক, সহ-সভাপতি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো,আনোয়ার হোসেন, ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার সুমন সাহা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ও ম্যানেজার মোহাম্মদ ফিরোজ উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার