ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির পুরস্কৃত

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৯:৫০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৯:৫০:৩৫ অপরাহ্ন
গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির পুরস্কৃত গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির পুরস্কৃত
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ জনগণকে কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানাভিত্তিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

এদিকে ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি হাসান বাসির বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি