ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি

রাজশাহীতে যুবক সাব্বির হত্যা: প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে যুবক সাব্বির হত্যা: প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রাজশাহীতে যুবক সাব্বির হত্যা: প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি
রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় যুবক সাব্বির (২২) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে জাসন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গতকাল বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে নগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই আসামি পালিয়ে যায়।

নিহত সাব্বির নগরীর শাহ মখদুম থানার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে। 

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই পদ্মার চর খিদিরপুর এলাকা থেকে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন