ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত: ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৫:৩৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৫:৩৭:১২ অপরাহ্ন
র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত: ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত: ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন-বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭ এর উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক মিশ্রণ এবং অনুমোদন ছাড়াই পণ্য বাজারজাত করার দায়ে চারটি পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাকলিয়া থানা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই তা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল।

এ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‌্যাব-৭, চট্টগ্রামের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়