ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

​পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১০:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১০:৪২:৩৯ অপরাহ্ন
​পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার ​পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় সাব্বির হোসেন (২১) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতিহার থানাধীন মিজানের মোড় (ডগারহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে এ তথ্য র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, বুধবার দুপুর আনুমানিক ১:৩০টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে সাব্বির হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

হত্যাকাণ্ডের পরপরই আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ডগারহাট এলাকায় অভিযান চালিয়ে মো. জাসন (২৫) নামে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৫।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা