ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ফেনীতে র‌্যাব-৭ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১০:৩৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১০:৩৭:৫৬ অপরাহ্ন
ফেনীতে র‌্যাব-৭ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা ফেনীতে র‌্যাব-৭ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
ফেনী জেলার সদর থানা এলাকায় কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান ও ফলের আড়তে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৭ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফেনী সদর থানার বড়বাজারসহ বিভিন্ন কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান ও ফলের আড়তে এ যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সহযোগিতা করে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কতিপয় অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে হঠাৎ তদারকি শুরু করা হলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা