ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১০:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১০:০৮:২৬ অপরাহ্ন
নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
২৫শে ফেব্রুয়ারী-২৬ বুধবার বাদ জোহর বগুড়ার নন্দীগ্রামের ভাটরা জামে মসজিদে সাবেক সংসদ সদস্য আকবর আলী খান চৌধুরী (প্রাক্তন এম,এল,এ এবং এম,এন,এ) এর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে অংশ নেন মরহুমের (জামাই) বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, পরিবারের সদস্য তৌহিদুর রহমান শামীম চৌধুরী, (সাবেক এমপি লালু'র নাতি) সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, সাফারাতুজ্জামান তালুকদার জেইন, স্থানীয়দের মধ্যে বিপ্লব আকন্দ, ইব্রাহিম আলী, আয়নুর চৌধুরী, মুকুল চৌধুরী, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, সৈকত আহম্মেদ সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাজিবুল ইসলাম।

এর পূর্বে তেঘর গ্রামের ভাটরা খান চৌধুরী পারিবারিক কবরস্থানে সাবেক সংসদ সদস্য আকবর আলী খান চৌধুরী (প্রাক্তন এম,এল,এ এবং এম,এন,এ) এর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন (জামাই) বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান
তালুকদার লালু সহ পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য,

মরহুম সাবেক সংসদ সদস্য আকবর আলী খান চৌধুরী ৪২-বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর এলাকা) সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এর শ্বশুর ছিলেন এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার এর পিতা ছিলেন।

এছাড়াও মরহুম আকবর আলী খান চৌধুরী ১৯৫৪ সালে জাতীয় সংসদ সদস্য এবং ১৯৪০ সাল হইতে ১৯৪৫ ইং পয়ন্ত ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সাবেক সদস্য সদস্য মরহুম আকবর আলী খান চৌধুরী তেঘর গ্রামের ১৯১৯ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৮৪ সালের ২৫শে ফেব্রুয়ারী'তে তিনি মৃত্যু বরন করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা