ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িত্ব গ্রহণের পর পরই মানুষের পাশে এমপি মুজিবুর রহমান রাবির মতিহার হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ ​পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে র‌্যাব-৭ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি নিয়ামতপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৪ জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাণীশংকৈলে পারিবারিক অশান্তি: বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১ শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে পুঠিয়ার মানবিক এসিল্যান্ড রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
নওগাঁর নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের  সঙ্গে উপজেলা প্রশাসন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৫ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান(এমপি) ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান  বলেন, নিয়ামতপুর উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে প্রশাসনের সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল  ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা