ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৩৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৩৯:৫৯ অপরাহ্ন
রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি সরবরাহে অনিয়মের অভিযোগে এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশন-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা মো. তানভীর আহমেদের সহায়তায় পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, এতে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি ভোক্তাদের কম দেওয়া হচ্ছিল।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন এবং ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে মুচলেকাও নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জ্বালানি বিপণনে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার