ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার দায়িত্ব গ্রহণের পর পরই মানুষের পাশে এমপি মুজিবুর রহমান রাবির মতিহার হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ ​পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে র‌্যাব-৭ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি নিয়ামতপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৪ জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাণীশংকৈলে পারিবারিক অশান্তি: বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১ শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে পুঠিয়ার মানবিক এসিল্যান্ড রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা

সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৩৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৩৬:০৩ অপরাহ্ন
সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সাংসদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তানোর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ  অধ্যাপক মুজিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী, সাংসদের একান্ত  সচিব ড. মোঃ ওবায়দুল্লাহ্,তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির জুয়েল রানাপ্রমুখ।এছাড়াও  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন।মতবিনিময় পর্বে সংশ্লিষ্টরা তাদের প্রতিষ্ঠানের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তানোর উপজেলার সামগ্রিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি তার বক্তব্যে সর্বপ্রথম শিক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষকদের প্রধান লক্ষ্য।
স্বাস্থ্যখাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সুস্থ জনগোষ্ঠী ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসা সেবার সহজলভ্যতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সুশাসনের বিষয়ে তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, জনগণের আস্থা অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।

গণশিক্ষা ও সামাজিক সচেতনতার প্রসঙ্গে তিনি বলেন, নিরক্ষরতা দূরীকরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন, যাতে শিক্ষার্থীরা সুষম বিকাশের সুযোগ পায়।

তিনি তানোর উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় তানোর উপজেলা একটি আদর্শ ও মডেল উপজেলায় পরিণত হবে।

অন্যদিকে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেন।
সার্বিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার

নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার