ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৮:৪৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৮:৪৮:১২ অপরাহ্ন
রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ ইব্রাহিম কবীরের চাকরির মেয়াদ পুনরায় বাড়ানো এবং তার নিয়োগের যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জমাকৃত কাগজপত্র যাচাইয়ে দেখা গেছে তিনি সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করেন না। ইতোমধ্যে তার নিয়োগ বাতিলের আবেদন ভিসির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রামেবির জনবল নিয়োগের এমপিকিউ (মিনিমাম প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন) অনুযায়ী সব পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের গ্রেড থাকা বাধ্যতামূলক। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিযোগ রয়েছে, মোঃ ইব্রাহিম কবীরের শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ থাকায় তিনি এ পদের জন্য অযোগ্য হলেও ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তাকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে কয়েক দফা তার মেয়াদ বৃদ্ধি করা হয়।

রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাসিবুল হোসেন বলেন, তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতার কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অবশিষ্ট কাগজপত্র জমা দেন তিনি। যাচাই-বাছাই করে দেখা গেছে, তার কাগজপত্র অনুযায়ী তিনি এই পদের জন্য যোগ্য নহে। ফলে নিয়োগ বাতিলের আবেদন করা হয়েছে এবং ভিসি স্যারের স্বাক্ষর নেওয়া হয়েছে।

একইভাবে দীর্ঘদিন ধরে তিনি কীভাবে দায়িত্বে বহাল ছিলেন, এ প্রশ্নে রেজিস্ট্রার বলেন, আমার জানামতে তিনি অবৈধভাবেই ছিলেন। পূর্ববর্তী কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি, তা আমার জানা নেই। কর্তৃপক্ষ চাইলে তার বেতন-ভাতাসহ সরকারি অর্থ পুনরুদ্ধারের বিষয়টিও বিবেচনা করতে পারে।

অভিযোগ রয়েছে, নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ তথ্য গোপন করে জীবনবৃত্তান্তে কেবল মাস্টার্স, ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রির তথ্য উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে মোঃ ইব্রাহিম কবীর বলেন, আমাকে যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হয়েছিল। ৩১ বছর পর এসে তৃতীয় বিভাগ নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। আমার কিছু বলার নেই। ভিসি স্যারই আমাকে নিয়োগ দিয়েছেন, তার বক্তব্য নেওয়া উচিত।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ আছে, ভিসির ব্যক্তিগত সহকারী মোঃ নাজমুল হোসেন ৯ম গ্রেডের সেকশন অফিসার (অর্থ) হয়েও ৫ম গ্রেডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং একাধিক আর্থিক পদে দায়িত্বে রয়েছেন। 

এ বিষয়ে মোঃ নাজমুল হোসেন বলেন, জনবল সংকটের কারণে ভিসি স্যার আমাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। আমি কোনো অতিরিক্ত ভাতা পাই না। বর্তমানে ২৭টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, নিয়োগ সম্পন্ন হলে পূর্বের দায়িত্বে ফিরে যাব।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাসিবুল হোসেন বলেন, পিএস নাজমুল হোসেনের পুরো প্রক্রিয়াটাই অবৈধ। এর কোনো আইনি ভিত্তি নেই।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক ও সংশ্লিষ্ট অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তারা অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত না থাকায় নথিপত্র ফটোকপি ও ডুপ্লিকেট কাগজে ব্যাকডেটে স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়েছে।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ভিসি অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালক (অর্থ ও হিসাব) পদে বারবার একই ব্যক্তির চুক্তিভিত্তিক নিয়োগ ও মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এমপিকিউ অনুযায়ী যোগ্যতা নিশ্চিত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সুশাসন প্রশ্নের মুখে পড়বে।

পর্ব-১

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ