ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা!

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১১:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১১:২৭:৪৯ অপরাহ্ন
কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা!
মেক্সিকোর কুখ্যাত ‘মাদক সম্রাট’ নেমেসিয়ো ওসেগুয়েরা ওরফে এল মেঞ্চোকে ধরিয়ে দিয়েছেন তাঁরই প্রেমিকা! সেনা অভিযানের নেপথ্যকাহিনি প্রকাশ্যে আনলেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা। সোমবার তিনি জানিয়েছেন, তদন্তকারীরা এল মেঞ্চোর এক ঘনিষ্ঠ সঙ্গিনীর গতিবিধির উপর নজর রেখেছিলেন। ওই সঙ্গিনী কড়া নিরাপত্তায় মোড়া একটি জায়গা থেকে বেরোতেই তদন্তকারীরা ‘মাদক সম্রাটে’র অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যান।

তবে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী ওই সঙ্গিনীকে সরাসরি এল মেঞ্চোর প্রেমিকা বলেননি। তবে মেক্সিকোর সেনাবাহিনীর একাধিক সূত্রের দাবি, মাদক সম্রাটের প্রেমিকার গতিবিধি লক্ষ্য করেই গোপন তথ্য পাওয়া গিয়েছে। এল মেঞ্চোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরের দিনই সেখানে অভিযানে নামে সেনা। তাঁকে ঘিরে থাকা রক্ষীরা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেনা পাল্টা গুলি চালাতে শুরু করলে এল মেঞ্চোকে নিয়ে নিকটবর্তী একটি জঙ্গলে টেনে নিয়ে যাওযার চেষ্টা করে ওই রক্ষীরা।

পরে জঙ্গল থেকে এল মেঞ্চো এবং তাঁর কয়েক জন সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। হেলিকপ্টারে চাপিয়ে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় প্রত্যেকের।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, গোয়েন্দা-তথ্য জুগিয়ে মেক্সিকোর সেনাকে সাহায্য করেছে আমেরিকা। তবে সামরিক অভিযানে আমেরিকা যোগ দেয়নি বলে জানিয়েছেন তিনি।

৬০ বছর বয়সি মেঞ্চো একসময় পুলিশ আধিকারিক ছিলেন। পরে মাদকপাচারের দুনিয়ায় পা রাখেন। বিশ্বের সবচেয়ে কুখ্যাত (মোস্ট ওয়ান্টেড) মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। শুধু মাদকপাচার নয়, খুন, চাঁদাবাজি, মানবপাচারের মতো গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। আমেরিকা-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল। মেক্সিকোর অপরাধ জগতে তাঁর সীমাহীন প্রতিপত্তি ছিল। প্রভাব ছিল রাজনীতিতেও। রবিবার সেনাবাহিনীর অভিযানে তিনি গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। বিকেলে (স্থানীয় সময়) ন্যাশনাল গার্ডের কড়া প্রহরায় মেঞ্চোর মরদেহ নিয়ে আসা হয় মেক্সিকো সিটিতে। কিন্তু অশান্তি ঠেকানো যায়নি। মেঞ্চোর অনুগামীরা দেশের নানা প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি এবং দোকানে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ