ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

পুঠিয়ার সদ্য বহিস্কৃত বিএনপি নেতার বাড়িতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
পুঠিয়ার সদ্য বহিস্কৃত বিএনপি নেতার বাড়িতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার পুঠিয়ার সদ্য বহিস্কৃত বিএনপি নেতার বাড়িতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার
গত সোমবার (৯ জুন) দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে জমিজমার বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ও গত ৫ আগস্টের পর পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করাকে কেন্দ্র করে হান্নানে বসতবাড়িতে আগুন, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনার মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করাকে কেন্দ্র করে একই গ্রামের বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিকের সাথে ভুক্তভোগী হান্নানের ছেলে তুষারের হা‌তিনাদা বাজারে কথা কাটাকা‌টি হয়। প‌রবর্তীতে উক্ত বিষয়ের জের ধরে বিএনপি নেতা র‌ফিক মেম্বার তার লোকজন নিয়ে ভিকটিমের ছেলে ও ভাতিজা দুই সেনা সদস্যের বাড়িতে হামলা, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত‌্যাগ করেন। এতে বাড়ির রান্নাঘর, লাকড়িঘর ও একটি ছোট ঘর পুড়ে গেছে। দুটি ছাগল ও একটি গরু পুড়ে গেছে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

এতে ভুক্তভোগী রমজানের ছেলে হান্নান বাদী হয়ে ৯ জুন রাতে পুঠিয়া থানায় রফিকুল ইসলাম রফিককে ১ নম্বর আসামী করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে পুঠিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-০৭।

এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১১ জুন) দুপুর ২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ভুক্তভোগী হান্নানের বাড়িসহ দুই সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের বসতবাড়ি পরিদর্শন করেন। এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তার কিছু সময় পরই রাজশাহী জেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক আবু সাঈদ, রাজশাহী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ এই তিন জনের স্বাক্ষরিত লিখিত এক বিজ্ঞপ্তিতে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাদিনাদা ৫ ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রফিককে আজীবন বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

তার কিছু পরেই গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার ইনসপেক্টর (তদন্ত) দুলাল উদ্দিনের নেতৃত্বে এসআই আঃ মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ মামলার ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক মেম্বারের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বা‌ড়ির বা‌হিরের বাথরুমের ছাদের উপর থেকে এক‌টি ব‌্যাগের মধ্যে থাকা দেশীও অস্ত্র দুইটি চাপাতি, একটি রামদা, একটি রড, একটি প্লাটিক পাইপ ও খড়ের ঘরের মধ্যে হতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। পাশাপা‌শি এক‌টি ১০০সিসি লাল রং এর মোটরসাইকেল রে‌জিঃ বিহীন, চে‌সিস ইঞ্জিন নং অস্পষ্ট, জব্দ করে পুঠিয়া থানা পুলিশ নিয়ে যায়।

এবিষয়ে পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলালা উদ্দিন বলেন, গত সোমবার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে পূর্ব শত্রুতার জেরে হান্নান ও সেনা সদস্যের বসতবাড়িতে আগুন, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এই বিষয় থানা বাদী হয়ে ভুক্তভোগী হান্নান একটি এজাহার ডায়ের করেন। আমরা (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী রফিক মেম্বারের বাড়িতে অস্ত্র আছে। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার