ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৪:১১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৪:১১:০৮ অপরাহ্ন
নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছবি: সংগৃহীত
নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ছাতারভাগ ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির অফিসে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার পর ব্রক্ষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলে দেয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, ‘আওয়ামী লীগের দোসরা সন্ধ্যায় আমাদের বিএনপির অফিসে অতর্কিত হামলা চালায়। এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেছুর রহমান মোখলেছ ও কাসেমসহ আওয়ামী লীগের কয়েকজন দোসর অফিসে এসে হামলা চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে আরিফুল ইসলাম বাচ্চুর নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। এতে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা