ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

বিস্ফোরণে দগ্ধ সেই পরিবারে একে একে প্রাণ গেলো ৩জনের

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৪৩:২৭ অপরাহ্ন
বিস্ফোরণে দগ্ধ সেই পরিবারে একে একে প্রাণ গেলো ৩জনের ফাইল ফটো
চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সামির হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে প্রাণ হারান মা নুরজাহান আক্তার রানী ও তার ছেলে মো. শাওন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে সামির হোসেনের (নুরজাহান আক্তার রানীর দেবর) মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল এবং ইনহেলেশন ইনজুরি ছিল।

উল্লেখ্য, এর আগে এই আগুনের ঘটনায় প্রাণ হারানো নুরজাহান আক্তারের শরীরের ১০০ শতাংশ এবং শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত রানী ও শাওন ছাড়া দগ্ধ বাকিরা হলেন- রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের পর্তুগালপ্রবাসী ছোটভাই সামির আহমেদ (৪০), সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০), তাদের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহরের হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা