ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৪০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৪০:৪৭ অপরাহ্ন
চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠের পাশে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে।

​ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী দুইজন এবং ১২ বছর বয়সী দুইজনসহ মোট ৪ শিশুকে আসামি করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান,মামলার প্রেক্ষিতে তিন শিশুকে গ্রেফতার করে আজ দুপুরে কিশোর আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

​গ্রেফতারকৃত তিন শিশুকে সোমবার দুপুরে কিশোর আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। মামলার বাকি এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে কি না বা পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক