ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি

শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:২১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:২১:৫৯ অপরাহ্ন
শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর
‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজ়ে অভিনয় করার পর থেকে রুপোলি দুনিয়ার পরিচিত মুখ ত্রিনেত্র হালদার গুম্মরজু। পেশায় চিকিৎসক হলেও, বর্তমানে তাঁর পরিচিতি অভিনেতা হিসাবেই। ত্রিনেত্র ভারতের প্রথম রূপান্তরকামী নেটপ্রভাবী। পুরুষ থেকে নারী হয়ে ওঠার সফর সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রূপান্তরকামী হিসাবে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

রূপান্তর প্রক্রিয়া চলার সময়ে নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হত ত্রিনেত্রকে। এক দিন হাসপাতালের শৌচালয় ব্যবহার করতে গিয়ে অপ্রীতিকরক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। সে দিন তিনি মহিলাদের শৌচালয়ে গিয়েছিলেন। আর তখনই ঘটে ভয়াবহ ঘটনা। ত্রিনেত্র বলেছেন, “হাসপাতালে এন্ডোক্রিনোলজিস্টের কাছে গিয়েছিলাম আমি। তখন মহিলাদের শৌচালয় থেকে আমাকে টেনে বার করে দেওয়া হয়েছিল। আমাকে দেখতে নাকি ঠিক মহিলাদের মতো লাগছিল না।”

ত্রিনেত্রর দাবি, মহিলাদের শৌচালয় থেকে বার করে আনলেও তাঁকে পুরুষদের শৌচলয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। তিনি বলেন, “মহিলাদের শৌচালয়ে শৌচকর্ম শুরু করে দিয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমাকে নিরাপত্তারক্ষী এসে টেনে বার করে দিয়েছিলেন। মহিলা নিরাপত্তারক্ষী আমাকে সেই দিন পুরুষ ভেবেছিলেন। আমি কিছুই বলতে পারিনি সেই দিন। চাইনি কোনও জটিলতা তৈরি হোক। আমি তাই কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যাই। খুবই বিরক্তিকর অভিজ্ঞতা ছিল।” এই আতঙ্কের জন্য শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর।

এই একই কারণে কলেজে পড়ার সময় কম পরিমাণ জল পান করতেন ত্রিনেত্র। কারণ জল বেশি পান করলেই তাঁকে শৌচালয়ে বেশি যেতে হবে। শৌচালয়ে গেলেই নানা রকমের হেনস্থার মুখে পড়তে হত রূপান্তরকামী অভিনেত্রীকে। এর জেরে মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। ত্রিনেত্রর কথায়, “আমরা এমনই একটি সমাজে বাস করি। যেখানে স্বাভাবিক শৌচকর্ম করতেও ভয় হয়।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন