ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:২১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:২১:৫৯ অপরাহ্ন
শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর
‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজ়ে অভিনয় করার পর থেকে রুপোলি দুনিয়ার পরিচিত মুখ ত্রিনেত্র হালদার গুম্মরজু। পেশায় চিকিৎসক হলেও, বর্তমানে তাঁর পরিচিতি অভিনেতা হিসাবেই। ত্রিনেত্র ভারতের প্রথম রূপান্তরকামী নেটপ্রভাবী। পুরুষ থেকে নারী হয়ে ওঠার সফর সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রূপান্তরকামী হিসাবে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

রূপান্তর প্রক্রিয়া চলার সময়ে নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হত ত্রিনেত্রকে। এক দিন হাসপাতালের শৌচালয় ব্যবহার করতে গিয়ে অপ্রীতিকরক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। সে দিন তিনি মহিলাদের শৌচালয়ে গিয়েছিলেন। আর তখনই ঘটে ভয়াবহ ঘটনা। ত্রিনেত্র বলেছেন, “হাসপাতালে এন্ডোক্রিনোলজিস্টের কাছে গিয়েছিলাম আমি। তখন মহিলাদের শৌচালয় থেকে আমাকে টেনে বার করে দেওয়া হয়েছিল। আমাকে দেখতে নাকি ঠিক মহিলাদের মতো লাগছিল না।”

ত্রিনেত্রর দাবি, মহিলাদের শৌচালয় থেকে বার করে আনলেও তাঁকে পুরুষদের শৌচলয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। তিনি বলেন, “মহিলাদের শৌচালয়ে শৌচকর্ম শুরু করে দিয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমাকে নিরাপত্তারক্ষী এসে টেনে বার করে দিয়েছিলেন। মহিলা নিরাপত্তারক্ষী আমাকে সেই দিন পুরুষ ভেবেছিলেন। আমি কিছুই বলতে পারিনি সেই দিন। চাইনি কোনও জটিলতা তৈরি হোক। আমি তাই কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যাই। খুবই বিরক্তিকর অভিজ্ঞতা ছিল।” এই আতঙ্কের জন্য শৌচকর্ম করতেও অস্বস্তি শুরু হয়েছিল রূপান্তরকামী অভিনেত্রীর।

এই একই কারণে কলেজে পড়ার সময় কম পরিমাণ জল পান করতেন ত্রিনেত্র। কারণ জল বেশি পান করলেই তাঁকে শৌচালয়ে বেশি যেতে হবে। শৌচালয়ে গেলেই নানা রকমের হেনস্থার মুখে পড়তে হত রূপান্তরকামী অভিনেত্রীকে। এর জেরে মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। ত্রিনেত্রর কথায়, “আমরা এমনই একটি সমাজে বাস করি। যেখানে স্বাভাবিক শৌচকর্ম করতেও ভয় হয়।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ