ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর!

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩০:২৩ অপরাহ্ন
খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! ছবি: সংগৃহীত
ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। জন্মসূত্রে তামিল এই তারকা দক্ষিণী ছবির সঙ্গে হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন। হিন্দি ছবির প্রযোজক বনি কপূরকে বিয়ে করার পর পাকাপাকি ভাবেই মুম্বইয়ে থাকতে শুরু করেন শ্রীদেবী। তার পর দুই কন্যাসন্তান জাহ্নবী কপূর ও খুশি কপূরের জন্ম হয়। যদিও শ্রীদেবীর আরও এক কন্যাসন্তান রয়েছে। যিনি থাকেন পাকিস্তানে। পেশাদার অভিনেত্রী তিনি। মৃত্যুর আগে এই কন্যাকেই নিজের তৃতীয় সন্তানের ‘স্বীকৃতি’ দেন শ্রীদেবী।

মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যু হয় শ্রীদেবীর। দুবাইয়ে আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখানে বাথটবে পড়ে মৃত্যু হয় তাঁর। তার পর কেটে গিয়েছে প্রায় আট বছর। শ্রীদেবীর দুই মেয়ে খুশি ও জাহ্নবী বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করার দৌড়ে শামিল। জাহ্নবীর প্রায় আট বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। খুশি সবে কাজ শুরু করেছেন। তবে শ্রীদেবীর তৃতীয় কন্যা জাহ্নবীর বয়সি হলেও তিনি পাকিস্তানি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত অভিনেত্রী। শুধু তা-ই নয়, সেখানকার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। নাম সজল আলি। মৃত্যুর আগে সজল ও শ্রীদেবী একসঙ্গে ‘মম’ ছবিতে কাজ করেন। সজল সেখানে শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করেন। তখন একটা লম্বা সময় বাইরে শুটিং করেন সজল ও শ্রীদেবী প্রচারেও অভিনেত্রীর পাশে পাশেই থাকতেন পাকিস্তানি এই অভিনেত্রী। শ্রীদেবী তখন বলেন, ‘‘সজল আমার তৃতীয় সন্তানের মতো।’’

শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে সজল বলেন, ‘‘আরও এক বার যেন মাকে হারিয়ে ফেললাম।’’ কারণ, শ্রীদেবীর মৃত্যুর এক বছর আগে সজলের জন্মদাত্রী মা ক্যানসারে মারা যান। কথা ছিল, প্রভাসের সঙ্গে ‘ফৌজী’ ছবিতে কাজ করবেন সজল। যদিও দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ থাকার কারণে সজলের ভারতীয় ছবিতে কাজ করার সম্ভাবনা ক্ষীণ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা