ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাজশাহী জেলা প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা যুক্তরাষ্ট্রে ডিপফেক আইনে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ব্যবহারকারী ব্যক্তি দোষী সাব্যস্ত বারী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে অবসর/মৃত্যুজনিত চেক বিতরণে রাসিক প্রশাসক রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা মান্দার নুরুল্লাবাদ ইউপিতে আলোচনায় তরুণ নেতৃত্ব,শিহাব পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার - ১৯ যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন মুনকার, নাকিরের প্রশ্নের সময় মুমিনকে যে সুসংবাদ দেওয়া হয় ২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:১৩:৪০ অপরাহ্ন
মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
মুন্সিগঞ্জ শ্রীনগরে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও নিহতের সহকর্মীরা জানান, মঙ্গলবার সকালে তিনি একটি খাল-খনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। পথে কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিস ইসলাম জানান, সকাল ৯টা ১৫ মিনিটে তাঁকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন