ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ

দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হটফেবারিট হিসেবে দেখা হয়েছিল ভারতকে। কারণ, দলটা আছে দারুণ ফর্মে। তার উপর ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে তারা। তবে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। আর সেই হারের ফলে এখন সেমিফাইনালে ভারতের ওঠা নিয়ে কষতে হচ্ছে নানা সমীকরণ।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের জন্য সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে কঠিন। শুধু তাই নয়, বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে যা ভারতের সবচেয়ে বাজে হার।

ভারতের এমন হারে যেন উল্লাসে মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক পাকিস্তানের একটি টিভির আলোচনায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে।

সাকলায়েন মুশতাক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলোধুনা করেছে এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। দেখুন সেই ক্যাচ (অভিষেক শর্মার ক্যাচ করবিন বশের) ধরার ক্ষেত্রে তাদের কী দারুণ সমন্বয় ছিল।’

পরের ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ভারত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। সেই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা