ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায় ১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী? চিন সফর শেষ, ইরানে এ বার আরও বিধ্বংসী হামলা? প্রস্তুত হচ্ছে বাহিনী চিনের উপহার চিনেই ফেলে দিয়ে বিমানে উঠেছেন ট্রাম্পের সঙ্গীরা? নষ্ট করেছেন ফোনও! নিরাপত্তায় আর কী কড়াকড়ি ফারাক্কা চুক্তি সম্পাদনেই প্রমাণিত হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ যুবক আটক নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক দেশে আরও কমল সোনার দাম, ভরিতে কত? অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হটফেবারিট হিসেবে দেখা হয়েছিল ভারতকে। কারণ, দলটা আছে দারুণ ফর্মে। তার উপর ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে তারা। তবে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। আর সেই হারের ফলে এখন সেমিফাইনালে ভারতের ওঠা নিয়ে কষতে হচ্ছে নানা সমীকরণ।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের জন্য সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে কঠিন। শুধু তাই নয়, বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে যা ভারতের সবচেয়ে বাজে হার।

ভারতের এমন হারে যেন উল্লাসে মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক পাকিস্তানের একটি টিভির আলোচনায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে।

সাকলায়েন মুশতাক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলোধুনা করেছে এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। দেখুন সেই ক্যাচ (অভিষেক শর্মার ক্যাচ করবিন বশের) ধরার ক্ষেত্রে তাদের কী দারুণ সমন্বয় ছিল।’

পরের ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ভারত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। সেই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার