ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হটফেবারিট হিসেবে দেখা হয়েছিল ভারতকে। কারণ, দলটা আছে দারুণ ফর্মে। তার উপর ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে তারা। তবে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। আর সেই হারের ফলে এখন সেমিফাইনালে ভারতের ওঠা নিয়ে কষতে হচ্ছে নানা সমীকরণ।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের জন্য সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে কঠিন। শুধু তাই নয়, বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে যা ভারতের সবচেয়ে বাজে হার।

ভারতের এমন হারে যেন উল্লাসে মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক পাকিস্তানের একটি টিভির আলোচনায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে।

সাকলায়েন মুশতাক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলোধুনা করেছে এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। দেখুন সেই ক্যাচ (অভিষেক শর্মার ক্যাচ করবিন বশের) ধরার ক্ষেত্রে তাদের কী দারুণ সমন্বয় ছিল।’

পরের ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ভারত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। সেই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ