ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:৪৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:৪৯:৫৭ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবসহ গঠিত ১৫ সদস্যের কমিটি।
 
বৈঠকের পর সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন গণামধ্যমকে বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে করেছেন। আজকে উনার অতিথি এবং সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটির অনুমোদন হয়েছে। প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে।
 
‘এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় বৈষম্য হিসাব করে হবে না। এটি সবার জন্য প্রযোজ্য হবে’, যোগ করেন তিনি।
 
এখন পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার মাধ্যমে আশা করছি, আগামী চার মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। পরবর্তীকালে বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অন্তত প্রতিটি উপজেলা এর আওতায় আসবে। আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরোটা কাভার করতে পারব না; হয়তো প্রথমে একটা ওয়ার্ড, একটি ইউনিয়ন—এভাবে আমরা পর্যায়ক্রমে কাভার করব এবং এভাবেই সারা দেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে।
 
বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতে ঘরে বসে কোনো বাছাই হবে না; বাছাই হবে মাঠ পযঅয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে। কাউকে বৈষম্য করা হবে না, কাউকে বাদ দেয়া হবে না। কাজেই এটার মধ্যে কোনো গোয়েন্দা বা দলীয় কোনো সম্পৃক্ততা নেই।
 
প্রোগ্রামটা সরকার রাজনৈতিক কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে কমিটি থাকবে সেখানে নেতৃত্বে থাকবেন। ইউনিয়ন পর্যায়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীরা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে; ওয়ার্ড পর্যায়েও সরকারি কর্মচারীদের নেতৃত্বে কমিটি থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ওই উপজেলার দায়িত্ব দেয়া হবে। এটা দ্বি-স্তর বিশিষ্ট চেকিং এবং রি-চেকিং হবে, যাতে ভুলভ্রান্তি সবচেয়ে কম হয়।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, অর্থসংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। অর্থ তো সব সময় লাগবে এবং এটা আপাতত যেহেতু একটা অর্থনৈতিক বছরের প্রায় শেষে আমরা এসেছি, কাজেই এটা স্বাভাবিকভাবে অর্থমন্ত্রণালয়ের বরাদ্দ থেকে অর্থ সংকুলানের বিষয়টা চিন্তা করা হয়েছে। পরবর্তীকালে আগামী বছর থেকে এটা নিয়মিত বাজেট থেকে করা হবে। প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। নিশ্চয়ই উনি একটা উপজেলায় যাবেন এবং সেই উপজেলায় গিয়েই উনি এটা করবেন। সেটা যখন সময় হবে, তখন ১০ মার্চের আগেই আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫