ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

কানেকটিকাটে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:০৩:১৭ অপরাহ্ন
কানেকটিকাটে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কানেকটিকাটে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে স্থানীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। দুপুর থেকে বিকেল পর্যন্ত সেন্টার কংগ্রেশনাল চার্চের অস্থায়ী শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন শিশু থেকে বৃদ্ধ প্রায় সব শ্রেণির মানুষ।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা। আজ সেই আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ৭৪ বছর পূর্ণ হলো। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

২১শে ফেব্রুয়ারি দুপুরে ম্যানচেস্টারের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রথমে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে শুরু করা হয়ে অনুষ্ঠান। এতে অংশ নেন সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা ও তার শিক্ষার্থীরা, শুদ্ধস্বরের পরিচালক শান্তা নাগ ও তার শিক্ষার্থীরা,  নিউ ইয়র্কের আনন্দধ্বনী, আবৃত্তি করেন মেহের কবির, গান তমা চক্রবর্তী, এথেনা বেসরা, নৃত্য অন্তরা শাহা ও তার দল, নৃত্য- রোকাইয়া রেখার ক্ষুদে শিক্ষার্থীরা, বাংলাদেশ খ্রিষ্টান এসোশিয়েশন অব কানেকটিকাট (বিসিএসি) -এর দলীয় নৃত্য। শিল্পীদের তবলা ও যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন লরেন্স বেসরা ও লিটন গ্রেগরি।

হারুন আহমেদ ও মোল্লা বাহাউদ্দিন পিয়ালের পরিচালনায় এবং মাহমুদা গুলশান লিজি ও শাহরিয়ার ইসলাম আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের মাঝে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান অতিথি ম্যানচেস্টারের সিটি মেয়র জে মোরান,  বোর্ড অব এডুকেশনের পরিচালক কোয়াজি মেনসা, ড. হাফসা সিদ্দিকা ইমাম ও ড. সার তাসনিম প্রমুখ।

শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাংলাদেশ খ্রিষ্টান এসোশিয়েশন অব কানেকটিকাট (বিসিএসি) ও ইউনাইটেড বাংলাদেশি খ্রিষ্টান কমিউনিটি (ইউবিসিসি)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ