ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:০০:৪৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম
যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি শাটডাউনকে ঘিরে পূর্বে স্থগিতের ঘোষণা দেওয়া হলেও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) প্রিচেক বা যাত্রীদের দ্রুত পারাপারের বিশেষ সুবিধা কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টিএসএ।

রোববার সংস্থাটি জানায়, কর্মীসংকট দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী পৃথকভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

এর আগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আংশিক সরকারি শাটডাউনের সময় সীমিত অর্থ সংরক্ষণের জরুরি পদক্ষেপ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা পরিষেবা টিএসএ প্রিচেক এবং গ্লোবাল এন্ট্রি বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তবে সর্বশেষ অবস্থায় প্রিচেক কার্যক্রম চালু রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছে টিএসএ।

গ্লোবাল এন্ট্রি পরিষেবার ওপর এর প্রভাব পড়বে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রিচেক ও গ্লোবাল এন্ট্রি নিবন্ধিত যাত্রীদের নিরাপত্তা লাইনে দ্রুত পারাপারে সহায়তা করে, ফলে এগুলো স্থগিত হলে ভ্রমণকারীদের জন্য বিলম্ব ও ভোগান্তি তৈরি হতে পারত।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আংশিক সরকারি শাটডাউনের জেরে এ অস্থিরতা তৈরি হয়েছে। ডেমোক্র্যাট ও হোয়াইট হাউসের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন বিল নিয়ে সমঝোতা না হওয়ায় শাটডাউন শুরু হয়। ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন কার্যক্রমে পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, শাটডাউনের বাস্তব ও গুরুতর প্রভাব রয়েছে।

তবে টিএসএ জানিয়েছে, কংগ্রেস সদস্যদের মতো ভিআইপি যাত্রীদের জন্য সৌজন্য সহায়তা পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে নিরাপত্তা কর্মকর্তারা মূল দায়িত্বে মনোযোগ দিতে পারেন।

এদিকে প্রধান এয়ারলাইনগুলোর সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকা দ্রুত সমঝোতায় পৌঁছাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে এবং স্বল্প নোটিশে সিদ্ধান্ত ঘোষণার সমালোচনা করেছে।

প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন। নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম বলেন, প্রশাসনের এ পদক্ষেপ রাজনৈতিক চাপ তৈরির কৌশলের অংশ বলে মনে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি