ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

৪০টি অসহায় পরিবারের পাশে পুঠিয়ার মানবিক ইউএনও

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৪৮:৪২ অপরাহ্ন
৪০টি অসহায় পরিবারের পাশে পুঠিয়ার মানবিক ইউএনও ৪০টি অসহায় পরিবারের পাশে পুঠিয়ার মানবিক ইউএনও
পবিত্র রমজান মাস শুরু হতেই সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়ার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষার মাস। এই মাসে সচ্ছল মানুষেরা অসচ্ছলদের পাশে দাঁড়িয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ঠিক তেমনই এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন পুঠিয়ার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি পবিত্র রমজান মাসে ৪০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিকে এর আগে রমজান মাসের প্রথম দিনেই উপজেলার বেলপুকুর ইউনিয়নের (ইউপি) পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা জনৈক নারী দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তার স্বামী স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হওয়ায় পরিবারটির উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট তাকে আরো মানুষিক চিন্তায় ফেলে।

এদিকে এমন পরিস্থিতির কথা জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ দ্রুত ওই পরিবারের খোঁজখবর নেন এবং ইউএনও অফিসে ডেকে তাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এ সময় তিনি তার পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রশাসনের পক্ষ থেকে যাদের প্রয়োজন, তাদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। তারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।রমজানের এই সময়ে একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার