ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের

ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৪:১০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৪:১০:৫৫ অপরাহ্ন
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ প্রতীকী ছবি
ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারী (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) সকালে পার্শ্ববর্তী দাসপাড়া এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) রাতভর ধর্ষণের পর এক বাগানে ওই নারীকে ফেলে যায় ধর্ষকরা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, স্বামী পরিত্যক্তা ওই নারী কিছুটা মানসিক প্রতিবন্ধী। রোববার রাতে তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের অনিল সাধুর আশ্রমে কীর্তন শুনতে যান। সেখান থেকে ফেরার পথে তিন যুবক তাকে তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে। 

এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিব, রাসেল ও শাকিল নামে তিন যুবককে অভিযুক্ত করা হলেও তাদের পুরো পরিচয় জানা যায়নি।

স্বজনরা জানান, কয়েক মাস আগে স্বামীর সঙ্গে ওই নারীর সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি।

এ দিকে সোমবার সকালে দাসপাড়ার নেপাল কবিরাজের বাড়ির সামনে থেকে প্রায় অচেতন অবস্থায় এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি করেছেন স্বজনরা।

এ বিষয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে যায় পুলিশ। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার