ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৬:৫২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৬:৫২:৩৬ অপরাহ্ন
নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বামনী খালের উপর নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদীতে ব্লগ স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার চরএলাহী বাজারের কাছে নদী ভাঙ্গন কবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদী ভাঙ্গন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন বামনি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতাকর্মীরা পুনরায় পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত। এরই মধ্যে বামনী নদীর ভাঙ্গনে চরএলাহী ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙ্গনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 
জামায়াত নেতা বেলায়েত হোসেন, নদী ভাঙ্গন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের নিকট দাবী জানান। 

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াতের নেতা জিয়াউল হক জিয়া, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ