ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায় তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:১৪:২৩ অপরাহ্ন
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ছবি: সংগৃহীত
নড়াইলের সদরে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রহমান খলিল (৬৬), তার পুত্র তাহাজ্জুদ হোসেন (৪৫), ফেরদৌস হোসেন এবং ওসিকুর ফকির (৩৫)

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা সাথে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে আজ ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালায় উজ্জল শেখের লোকজনের ওপর, এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন।

পরবর্তীতে উজ্জল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার লোকজনের ওপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মারা যান। 

এতে এ ঘটনায় এখন পর্যন্ত বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত